সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ওয়ান.... টু.... থ্রি.... ফোর..

১.
ওয়ান.... টু.... থ্রি.... ফোর....
-বাবু, এতো রাতে ছাদে কি কর?
-তারা গুনি পাপা!
-এতো রাতে? চল, ঘুমাতে চল।
সকালে স্কুলে যেতে হবে।
-পাপা, আর কিছুক্ষণ থাকি না,
প্লিজ!
-না। তাহলে সকালে ঘুম
থেকে উঠতে দেরি হয়ে যাবে। চল।
হাত ধরে নিচে নেমে যাচ্ছিলাম।
হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল।
কিছু বলতে গিয়েও বলতে পারলাম না।
ওর দিকে তাকালাম। অভিমান করে গাল
ফুলিয়ে আছে!
হাসলাম। হাটু গেড়ে বসে বললাম,
"আই এম সরি, বাবু!"
ছোট্ট গালে টোল ফেলে হাসল।
জড়িয়ে ধরলাম আমার ছোট্ট
বাবুটাকে। আমার বেঁচে থাকার
একমাত্র অবলম্বন।
২.
বাপ-বেটা বসে তারা দেখতে লাগলাম।
রাতের আকাশের সেই চিরচেনা তারা।
-জানো পাপা, আমাদের ক্লাসের
অনিককে তার মাম্মি প্রতিদিন
রাতে তারা দেখাতে নিয়ে যায়। খুব
মজা করে ওরা। আমার তো মাম্মি নেই,
তাই আমি প্রতিদিন
তারা দেখতে পারিনা। তুমিও
নিয়ে আসনা।
চমকে উঠে ওর দিকে তাকালাম।
অনুযোগের সূরে আমার বাবুটা তার
একাকিত্বের কথা আমাকে জানান
দিচ্ছে। সত্যিই তো,
ওকে আমি কতটা সময় দিতে পারছি?
বুকের বাঁ পাশটা কেন
জানি মুচড়ে উঠল। চোখের
সামনে ভেসে উঠল নীলিমার
হাসিমাখা নিষ্পাপ মুখ।
৩.
-মেঘলা আপু, কমন রুমটা কোনদিকে?
-কমন রুম দিয়ে কি করবে?
-না মানে, অফ ক্লাস তো, তাই কমন
রুমে গিয়ে বসে থাকব।
-কমন রুমে যাওয়ার দরকার নেই।
এখানে বসে আড্ডা দাও।
-কিন্তু...
-কোন কিন্তু নেই। বস।
মেয়েটার দিকে তাকালাম। অপূর্ব
মায়াময় চেহারা। রুপ-লাবণ্যের
কমতি নেই। কয়টা ছেলে এর
পেছনে ঘুরে, আল্লাহ জানে।
-পরিচয় করিয়ে দিই। এর নাম মেঘ।
আমার বেষ্ট ফ্রেন্ড। আর মেঘ, ও হল
নীলিমা। খুব লাজুক মেয়ে। আমাদের
এক ব্যাচ জুনিয়র। আমাদের বাসার
পাশেই থাকে।
এভাবেই পরিচয়। এরপর
আস্তে আস্তে বন্ধুত্ব, ভাললাগা,
ভালবাসা, তারপর প্রণয়।
ছোট্ট সংসার। আনন্দ-বেদনা, মান-
অভিমান মিলিয়ে নীলিমার
সাথে জীবনটা ভালই কাটছিল। এরই
মাঝে আমাদের ঘর আলো করে জন্ম নিল
ছোট্ট বাবুটা। সারাক্ষণ ব্যস্ত
রাখত আমাদের দুজনকেই।
সুখ ক্ষণস্থায়ী। কিন্তু
সুখটা এত ক্ষণস্থায়ী, বুঝতেই
পারিনি।
সেদিন ছিল রবিবার। বাবুর
বায়না মেটাতে আমরা পার্কে গিয়েছি
পার্কে দূরন্ত বাবুর
সেকি ছুটাছুটি! ওকে ওর ইচ্ছামত
খেলতে দিয়ে আমি আর
নীলিমা গল্পে মেতে উঠলাম। হঠাত্
করে আবিষ্কার করলাম, বাবু
পার্কে নেই। পাগলের মত
খুজতে লাগলাম বাবুকে।
হঠাত্ দেখলাম, নীলিমা রাস্তার
দিকে ছুটছে। ওর পথ অনুসরণ
করে দেখলাম, ব্যস্ত রাস্তায়
খেলছে বাবু। আমিও
নীলিমাকে অনুসরণ করলাম।
নীলিমা দৌড়ে গিয়ে বাবুকে জড়িয়ে
ঠিক সেই মূহুর্তে উল্টো দিক
থেকে একটা ট্রাক
এসে নীলিমাকে ধাক্কা দিয়ে দ্রুত
চলে গেল।
মূহুর্তের জন্য হতবাক
হয়ে গেলাম।
দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম
রক্তমাখা নীলিমাকে।
নীলিমা তখনো শক্ত
করে বাবুকে জড়িয়ে ধরে আছে।
অস্পষ্ট হেসে অনেক কষ্ট করে বলল,
"আমার বাবুকে দেখে রেখো।"
৪.
-পাপা, তুমি বাচ্চা ছেলের মত
কাঁদো কেন?
বাবুর কথায় বাস্তবে ফিরে আসলাম।
চোখের পানি মুছে হাসার
চেষ্টা করলাম।
-আমি বাচ্চা ছেলে তো, তাই।
-তুমি বাচ্চা ছেলে না। তুমি অনেক
বড় হয়েছ।
-আচ্ছা, আর কাঁদব না। চল,
নিচে যায়। তোমার অনেক ঘুম
পাচ্ছে দেখছি।
বাবুকে কোলে তুলে নিলাম। বাবু
শক্ত করে আমাকে জড়িয়ে ধরল।
ভেজা মুখটা তুলে আকাশের
দিকে তাকালাম। লক্ষ-কোটি তারার
মিটমিট আলোর
মধ্যে একটা তারাকে কেন জানি খুব
উজ্জ্বল মনে হল!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অসম্ভব সুন্দর একটি মধুর প্রেমের গল্প। পড়ে দেখবেন।

"ছেড়ে যাবি নাতো" ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পরলাম। পকেটে মাত্র একশ টাকা। সম্বল বলতে এটুকুই। কাল নীরার জন্মদিন। তিন বছর ধরে একসাথে আছি। মেয়েটাকে কখনোই কিছু দেয়া হয়নি। পৃথীবিতে কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতেই খুশী। নীরাও তাই। ও এমন একটা মেয়ে যার কাছে কিছুই লুকানো যায়না। আর তাই তিন বছরের মধ্যে ওর সামনে কখনো মন খারাপ করতে পারিনি। এমনিতেই ও অনেক  বেশি কেয়ারিং। নীরার সাথে আমার পরিচয় ফার্মগেটে। ইউ-সি-সি তে কোচিং করার সুবাদে। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে প্রথমেই নিজেকে গুছিয়ে নিতে কিছু সময় লাগে। জীবনের বড় একটা অংশ মেয়েদের কাছ থেকে দূরে থাকার ফলে মেয়েদের প্রতি তীব্র কৌতূহল ছিল। যদিও ছেলে হিসেবে আমি বেশ লাজুক প্রকৃতির। একবার কোচিং এর সামনে বসে ফুচকা খাওয়ার পর টাকা দিতে গেলে খেয়াল করলাম পকেটে মানিব্যাগ নেই। এক প্রকার অস্বস্তির মধ্যে পড়লাম। ছোটবেলা থেকেই আত্মসম্মান বোধটা আমার প্রচন্ড। ফুচকাওয়ালাকে বললাম 'মামা, মানিব্যাগ ফেলে এসেছি। আমার কাছে টাকা নাই। এই ঘড়িটা রাখুন।' দোকানী বিজয়ীর হাসি দিল। স্টিভ জবস আইপড আবিস্কার করে যেমন হাসি দিয়েছিলেন অনেকটা সেরকম। ...
মেয়েঃ আমি যদি পড়ে যাই তুমি কি আমাকে তুলবে ?? ছেলেঃ না!! মেয়েঃ আমি যখন দুঃখ পাব তুমি কি আমার কান্না মুছিয়ে দেবে?? ছেলেঃ নাহ!! মেয়েঃ আমাকে দেখতে যদি কখনো খারাপ লাগে তখনোকি আমাকে ভালবাসবে?? ছেলেঃ না!! মেয়েঃ যাই হোক!! কমপক্ষে সত্য বলার সৎ সাহস তোমার আছে!! এজন্য তোমাকে ধন্যবাদ!! ছেলেটি তখন মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললঃ আমি তোমাকে পড়ার পর তুলবো না!! কারন, আমি তোমাকে পড়ার আগেই ধরে ফেলব!! আমি তোমার দুঃখের কান্না মুছে দিবো না!! কারন, আমি তোমার কাছে কোন দুঃখকে আসতে দেবো না!! ♥♥ যখন তোমাকে দেখতে খারাপ লাগে তোমাকে সে সময় ভালবাসব না!! কারন ওই সময় আমার কখনোই আসবে না,তুমি সব সময় আমার কাছে সুন্দর!! ♥♥♥ আমি তোমাকে অন্য সব কিছুর চেয়ে ভালোবাসি!! সবসময় এবং সর্বদা!! হয়ত কথাগুলো মুখের কথা কিন্তু আসলেই যদি কেউ কাউকে ঠিক এভাবে ভালবাসতে পারে সেটা হবে অসাধারণ।।।।

Breakup √বহুদিনের পুরানো রিলেশন কিভাবে ব্রেকআপ করতে হয়???

প্রথমত... আজাইড়া ক্যাচাল করেন। কেন রাইতের বেলায় লুঙ্গি পইরা ঘুমায়, কেন বই নিয়া পড়তে বসে, কেন বন্ধুদের সাথে ঘুরতে যায়, কেন হাসার সময় দাত দেখা যায়, কেন চোক্ষে পলক ফেলে, কেন ঘুমান...