সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"রূপার জন্য"

সকাল ১০টা । নাভিদের মাত্রই ঘুম ভাঙল । মোবাইল ফোনটা বেজেই চলছে। নাভিদ খানিকটা বিরক্ত হলো । রূপার ফোন ।রূপা তো কখনও ঘুম ভাঙানোর জন্য ফোন করে না । কি ব্যাপার ? নাভিদ ঘুম জরিত কণ্ঠে বলল ,রূপা,বল কি ব্যাপার ? ওপাশ থেকে রূপার মিষ্টি গলা শোনা গেল ,তুই কি আজকে বিকালে একটু আসতে পারবি? তোর সাথে জরুরি কথা ছিল ?

নাভিদ বলল, আমার ৩টার দিকে একটা ক্লাস আছে। ক্লাস শেষে দেখা করি? রূপা বলল, ঠিক আছে,রাখি। রূপা ফোন রেখে দিলেও নাভিদ বেশ খানিকটা সময় ফোনটা ধরে রইল ।এই ব্যাপারটা বেশ কিছু দিন ধরেই হচ্ছে । যে কাজগুলোকে আগে ছেলেমানুষী মনে হতো নাভিদ সেই কাজ গুলিই করছে । এইতো সেদিন রূপা খানিকটা জোর করতেই নাভিদ ওর সাথে ফুচকা খেতে চলে গেল । তারপর রিক্সার হুড ফেলে বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা লাগালো ।

নাভিদ কিছুতেই ক্লাসে মনোযোগ দিতে পারছে না । বারবার মনে হচ্ছে রূপার কি এমন জরুরি কথা থাকতে পারে ওর সাথে । ওর নিজের উপর খুব রাগ লাগছে । কি হচ্ছে এ সব তার সাথে ? রূপা কে কি সে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছে ? কিন্তু প্রেম – ভালবাসা এইসব তো তার কাছে সব সময় ন্যাকামীই মনে হয়েছে। প্রেম করলে ডেটিং এ যেতে হবে , গার্লফ্রেন্ডকে নিত্যনতুন উপহার দিতে হবে , আবার সারারাত ফোনে কথা বলে শান্তির ঘুমটাও নষ্ট করতে হবে । এইসব ঝামেলার কথা চিন্তা করে নাভিদ সব সময় প্রেম থেকে ১০০ হাত দূরে থেকেছে । তবে সেই প্রেমই শেষ পর্যন্ত তাকে গ্রাস করল । নাভিদ ঠিক করলো যেভাবেই হোক এই প্রেম প্রেম ভাবটাকে মন থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ।

ক্লাস শেষে নাভিদ রূপাকে ফোন দিয়ে বলল যে তার শরীর খারাপ । আজকে আসতে পারবে না । রূপা কিছু বলার আগেই সে ফোন রেখে দিলো । তার পরপরই নাভিদের প্রচণ্ড মন খারাপ হয়ে গেল । সে আই কাজটা কেন করলো ? শরীরের তো এমন কিছু হয় নাই । সে তো রূপার সাথে দেখা করতেই পারত ।

বাসায় আসতেই রূপার ফোন এল । নাভিদ প্রায় ঝাঁপিয়ে পরে ফোন ধরলো । রূপা বলল , আমি তোর বাসার পাশের কফি শপে আছি । চলে আয় । নাভিদ ঘর থেকে ছুটে বের হয়ে গেল । রূপা কোণার দিকের একটা টেবিলে বসে আছে । নাভিদ বলল , বল তোর জরুরি কথা । রূপা বলল আজকে এম্নি গল্প করতে তোকে ডেকেছি । অন্যদিন জরুরি কথা বলবো । নাভিদ বলল, আমার একটু কাজ ছিল ।এখন গল্প করতে পারব না । রূপা সাথে সাথে বলল , ঠিক আছে । আমি তাহলে উঠি । বলেই উঠে পড়লো । তারপর গটগট করে হেঁটে চলে গেল । নাভিদ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললো ।

নাভিদের দিনগুলি ইদানিং অনেক কঠিন হয়ে উঠেছে । সারাক্ষণই ওর মন খারাপ থাকে আর এটাকে আবার ও সবার কাছ থেকে লুকিয়ে রাখে । মাঝে মাঝেই ফোন হাতে নেয় রুপাকে ফোন দেয়ার জন্য । কিন্তু শেষ পর্যন্ত দেয়া হয় না ।

হঠাৎ করে ফোনটা বেজে উঠলো । রূপার ফোন । নাভিদ ফোনটা ধরে কোন কথা বলতে পারলো না । ওর ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে । ওপাশ থেকে রূপা বলল , কাল একবার আমার সাথে দেখা করবি ? নাভিদ বলল , ঠিক আছে ।

নাভিদ সময়ের আগেই চলে এসেছে । একটু পর রূপা আসলো । নাভিদ বলল । কেমন আছিস ? রপা বলল , ভাল । তোকে একটা সুখবর দিতে এসেছি । সামনের সপ্তাহে আমার বিয়ে । নাভিদের মুখে মুহূর্তেই বিষাদের একটা ছাঁয়া পরলো । শুধু বলল , ভাল তো । রূপা বলল , আমি যাই । কার্ড পাঠবো । আসিস কিন্তু । তোর জন্য একটা জিনিস আছে । তোকে একটা চিঠি লিখেছি । তোর বাসায় একটা বই পাঠিয়েছি । বইটার মধ্যে আছে ।

নাভিদের মাথা এলোমেলো হয়ে গেছে । রূপার বিয়ে তো হতেই পারে । সে তো আর রূপাকে কিছু বলেনি । তাহলে আজকে এতো খারাপ লাগছে কেন ?

নাভিদ পরের দিনই ওর দাদাবাড়ি চলে এসেছে । চিঠিটা এখনও পড়া হয়নি । এটাই হয়তো রূপার শেষ চিঠি ।

এখন মধ্যরাত । নাভিদ রূপার চিঠিটা পড়তে শুরু করলো ।

নাভিদ ,

প্রেম – ভালবাসা এইসব কে যে তুই আদিখ্যেতা আর ন্যাকামী মনে করিস তা আমি ভাল করেই জানি । কিন্তু যেদিন থেকে দেখলাম তুই এই ন্যাকামিগুলো আমার সাথে করতে শুরু করেছিস আমার কি যে ভাল লাগলো তোকে বলে বোঝাতে পারব না । বুঝলাম , তুইও আমার প্রেমে পরেছিস । কিন্তু তুই এইটা আমাকে বললি তো নাই , উল্টা আমাকে ইগনোর করতে শুরু করলি । তুই কি জানিস তোর চোখ সব কিছু বলে দেয় ? যাই হোক ,আমি কিন্তু তোকে একটা মিথ্যা কথা বলেছি । বিয়েটা আমার না , আমার বড় আপুর । কি এখন নিশ্চয় একটু হলেও হারানোর কষ্টটা বুঝতে পারছিস ? আমার বিয়ের খবর শুনে নিশ্চয় তুই দূরে কোথাও চলে গেছিস।আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করছি , সারাজীবন করবো ।

ইতি,
রূপা

মাত্রই ভোরের আলো ফুটতে শুরু করেছে । নাভিদ যাচ্ছে স্টেশনের দিকে । প্রথম ট্রেনেই ওকে ঢাকা যেতে হবে । রূপা অপেক্ষা করছে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অসম্ভব সুন্দর একটি মধুর প্রেমের গল্প। পড়ে দেখবেন।

"ছেড়ে যাবি নাতো" ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পরলাম। পকেটে মাত্র একশ টাকা। সম্বল বলতে এটুকুই। কাল নীরার জন্মদিন। তিন বছর ধরে একসাথে আছি। মেয়েটাকে কখনোই কিছু দেয়া হয়নি। পৃথীবিতে কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতেই খুশী। নীরাও তাই। ও এমন একটা মেয়ে যার কাছে কিছুই লুকানো যায়না। আর তাই তিন বছরের মধ্যে ওর সামনে কখনো মন খারাপ করতে পারিনি। এমনিতেই ও অনেক  বেশি কেয়ারিং। নীরার সাথে আমার পরিচয় ফার্মগেটে। ইউ-সি-সি তে কোচিং করার সুবাদে। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে প্রথমেই নিজেকে গুছিয়ে নিতে কিছু সময় লাগে। জীবনের বড় একটা অংশ মেয়েদের কাছ থেকে দূরে থাকার ফলে মেয়েদের প্রতি তীব্র কৌতূহল ছিল। যদিও ছেলে হিসেবে আমি বেশ লাজুক প্রকৃতির। একবার কোচিং এর সামনে বসে ফুচকা খাওয়ার পর টাকা দিতে গেলে খেয়াল করলাম পকেটে মানিব্যাগ নেই। এক প্রকার অস্বস্তির মধ্যে পড়লাম। ছোটবেলা থেকেই আত্মসম্মান বোধটা আমার প্রচন্ড। ফুচকাওয়ালাকে বললাম 'মামা, মানিব্যাগ ফেলে এসেছি। আমার কাছে টাকা নাই। এই ঘড়িটা রাখুন।' দোকানী বিজয়ীর হাসি দিল। স্টিভ জবস আইপড আবিস্কার করে যেমন হাসি দিয়েছিলেন অনেকটা সেরকম। ...
মেয়েঃ আমি যদি পড়ে যাই তুমি কি আমাকে তুলবে ?? ছেলেঃ না!! মেয়েঃ আমি যখন দুঃখ পাব তুমি কি আমার কান্না মুছিয়ে দেবে?? ছেলেঃ নাহ!! মেয়েঃ আমাকে দেখতে যদি কখনো খারাপ লাগে তখনোকি আমাকে ভালবাসবে?? ছেলেঃ না!! মেয়েঃ যাই হোক!! কমপক্ষে সত্য বলার সৎ সাহস তোমার আছে!! এজন্য তোমাকে ধন্যবাদ!! ছেলেটি তখন মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললঃ আমি তোমাকে পড়ার পর তুলবো না!! কারন, আমি তোমাকে পড়ার আগেই ধরে ফেলব!! আমি তোমার দুঃখের কান্না মুছে দিবো না!! কারন, আমি তোমার কাছে কোন দুঃখকে আসতে দেবো না!! ♥♥ যখন তোমাকে দেখতে খারাপ লাগে তোমাকে সে সময় ভালবাসব না!! কারন ওই সময় আমার কখনোই আসবে না,তুমি সব সময় আমার কাছে সুন্দর!! ♥♥♥ আমি তোমাকে অন্য সব কিছুর চেয়ে ভালোবাসি!! সবসময় এবং সর্বদা!! হয়ত কথাগুলো মুখের কথা কিন্তু আসলেই যদি কেউ কাউকে ঠিক এভাবে ভালবাসতে পারে সেটা হবে অসাধারণ।।।।

Breakup √বহুদিনের পুরানো রিলেশন কিভাবে ব্রেকআপ করতে হয়???

প্রথমত... আজাইড়া ক্যাচাল করেন। কেন রাইতের বেলায় লুঙ্গি পইরা ঘুমায়, কেন বই নিয়া পড়তে বসে, কেন বন্ধুদের সাথে ঘুরতে যায়, কেন হাসার সময় দাত দেখা যায়, কেন চোক্ষে পলক ফেলে, কেন ঘুমান...