সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আত্মহত্যা

"....বাসে যাচ্ছি,পাশের সিটে দু'জন প্রায় আমারই বয়সী ছেলে বসা। একজন কাদছে আর
মাঝে মাঝে বিড়বিড় করে কিছু
একটা বলছে তার পাশের ছেলেটিকে।ব্যপার
বোঝার জন্য কান খাড়া করে গভীর মনযোগ
দিয়ে কথা বোঝার চেষ্টা চালালাম।রহস্য
উদঘাটন হল কিছুক্ষনের মধ্যেই। তার কোন এক
বন্ধু আত্মহত্যা করেছে কোন এক মেয়ের কারনে।

যাই হোক, সেদিনের পর থেকে আমার মাথায়
বেশ কিছু ব্যপার ছুটোছুটি করছে।মৃত ব্যক্তির
সাথে কথা বলার সুযোগ থাকলে তাদের
ব্যপারগুলো জিজ্ঞেস করে দেখা যেত,
আচ্ছা ভাই,আপনার কি মনে পড়ে? আপনার
বাবা প্রতিদিন সকাল ৮ টায়
বাড়ি থেকে বের হয়ে রাত ১০ টায় বাসে ঝুলে ঘামে ভেজা চপচপা একটা শার্ট
গায়ে দিয়ে ফিরতেন?

কোন ঈদে কি দেখেছেন আপনার বাবা নিজেই
জামা-কাপড় কিনে বসে আছেন,আপনাদের জন্য
কিছু নেই?

আপনার মাকে কি কখনো দেখেছিলেন আপনার
পরিক্ষার আগের রাতে অযথা গভীর উদ্বেগ
নিয়ে আপনার পড়ার টেবিলের
সামনে বসে থাকতে,আর কিছুক্ষন পর পর জিজ্ঞেস করতে, কলম-এডমিট কার্ড সবকিছু
নিয়েছিস তো ঠিকমত ?
যখন আপনি বিছানায় মুত্র বিসর্জন করতেন
তখন আপনার ভেজা কাথাটা এই পৃথিবীর অন্য
কোন মানুষ কি কোনদিন পেচিয়ে শুয়ে ছিল?

শুনুন ভাই,এই যে আপনার এক ফুট উচ্চতার
শরীরটা আজ ৬ ফুটের কাছাকাছি চলে এসেছে।
শরীরে বইছে ৫ লিটার রক্ত, সেটা কিন্তু
আপনার চেস্টায় তৈরি হয়নি।আপনার বাবা-
মায়ের দিন রাত ঘাম ঝড়ানো পরিশ্রম আর
আপনার সৃষ্টিকর্তার ইচ্ছায়ই
সেটা তৈরি হয়েছে।
সুতরাং, আপনি যে আত্মহত্যা করলেন,আপনার
বাবা-মার অনুমতি নেয়া হয়েছে ?এই
শরীরটাতে আপনার চাইতে বেশি অধিকার তাদের।শরীরের প্রতিটি রক্তকনা আপনার
বাবার কেনা টাকার ভাত
খেয়ে তৈরি হয়েছে।

সুতরাং, আপনার শরীরটাতে একটা আচড় দেবার
আগে আপনার বাবা-মায়ের কাছে একটিবার
জিজ্ঞেস করে দেখুন বাবা আমি আমার হাতটা একটু কাটব তুমি কি রাজি?
অনুমতি নিয়ে এরপর
কাজে ঝাপিয়ে পড়লে ভালো হয়।

যে নারীর জন্য আপনি আজ মারা গেলেন
সে নারীকে শুধু মাত্র একটি রাত আপনার
পেশাব করা কাথা দিয়ে দেখতেন,
তিনি সেটা জড়িয়ে ধরে ঘুমুতে পারেন কিনা।
তাহলেই হয়তো বুঝতে পারতেন
আপনাকে যে নারী জন্ম দিয়েছেন তার এবং আপনি যে নারীকে ভালবাসেন
বলে দাবি করছেন তার ভালবাসার মধ্যকার
পার্থক্য।

যে মানুষ নিজের বাবা-
মাকে ভালবাসতে পারেনি,তার বাবা মায়ের
ভালবাসা বুঝতে পারেনি সে কোনদিন কোন,অবস্থাতেই অন্য
কাউকে ভালবাসতে পারেনা।এটা কোনভাবেই
ভালবাসা নয়। বছর ২ পরিচিত একটি মেয়ের
জন্য আপনার ২৫ বছরের পরিচিত মা-
বাবাকে কষ্ট দিতে পারেন আবার বলেন
আমি মহান প্রেমিক ?
ভালবেসে দুনিয়া উলতায়া ফেলাইসি?
শুনে রাখুন আপনি একজন ব্যর্থ মানুষ এই
পৃথিবীতেও ব্যর্থ পরের জীবনেও ব্যর্থ।
ব্যর্থ!ব্যর্থ !ব্যর্থ!
আপনি একজন Coward ছাড়া আর কিছুই
না।

-সংগ্রহীত

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অসম্ভব সুন্দর একটি মধুর প্রেমের গল্প। পড়ে দেখবেন।

"ছেড়ে যাবি নাতো" ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পরলাম। পকেটে মাত্র একশ টাকা। সম্বল বলতে এটুকুই। কাল নীরার জন্মদিন। তিন বছর ধরে একসাথে আছি। মেয়েটাকে কখনোই কিছু দেয়া হয়নি। পৃথীবিতে কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতেই খুশী। নীরাও তাই। ও এমন একটা মেয়ে যার কাছে কিছুই লুকানো যায়না। আর তাই তিন বছরের মধ্যে ওর সামনে কখনো মন খারাপ করতে পারিনি। এমনিতেই ও অনেক  বেশি কেয়ারিং। নীরার সাথে আমার পরিচয় ফার্মগেটে। ইউ-সি-সি তে কোচিং করার সুবাদে। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে প্রথমেই নিজেকে গুছিয়ে নিতে কিছু সময় লাগে। জীবনের বড় একটা অংশ মেয়েদের কাছ থেকে দূরে থাকার ফলে মেয়েদের প্রতি তীব্র কৌতূহল ছিল। যদিও ছেলে হিসেবে আমি বেশ লাজুক প্রকৃতির। একবার কোচিং এর সামনে বসে ফুচকা খাওয়ার পর টাকা দিতে গেলে খেয়াল করলাম পকেটে মানিব্যাগ নেই। এক প্রকার অস্বস্তির মধ্যে পড়লাম। ছোটবেলা থেকেই আত্মসম্মান বোধটা আমার প্রচন্ড। ফুচকাওয়ালাকে বললাম 'মামা, মানিব্যাগ ফেলে এসেছি। আমার কাছে টাকা নাই। এই ঘড়িটা রাখুন।' দোকানী বিজয়ীর হাসি দিল। স্টিভ জবস আইপড আবিস্কার করে যেমন হাসি দিয়েছিলেন অনেকটা সেরকম। ...
মেয়েঃ আমি যদি পড়ে যাই তুমি কি আমাকে তুলবে ?? ছেলেঃ না!! মেয়েঃ আমি যখন দুঃখ পাব তুমি কি আমার কান্না মুছিয়ে দেবে?? ছেলেঃ নাহ!! মেয়েঃ আমাকে দেখতে যদি কখনো খারাপ লাগে তখনোকি আমাকে ভালবাসবে?? ছেলেঃ না!! মেয়েঃ যাই হোক!! কমপক্ষে সত্য বলার সৎ সাহস তোমার আছে!! এজন্য তোমাকে ধন্যবাদ!! ছেলেটি তখন মেয়েটিকে কাছে টেনে নিয়ে বললঃ আমি তোমাকে পড়ার পর তুলবো না!! কারন, আমি তোমাকে পড়ার আগেই ধরে ফেলব!! আমি তোমার দুঃখের কান্না মুছে দিবো না!! কারন, আমি তোমার কাছে কোন দুঃখকে আসতে দেবো না!! ♥♥ যখন তোমাকে দেখতে খারাপ লাগে তোমাকে সে সময় ভালবাসব না!! কারন ওই সময় আমার কখনোই আসবে না,তুমি সব সময় আমার কাছে সুন্দর!! ♥♥♥ আমি তোমাকে অন্য সব কিছুর চেয়ে ভালোবাসি!! সবসময় এবং সর্বদা!! হয়ত কথাগুলো মুখের কথা কিন্তু আসলেই যদি কেউ কাউকে ঠিক এভাবে ভালবাসতে পারে সেটা হবে অসাধারণ।।।।

Breakup √বহুদিনের পুরানো রিলেশন কিভাবে ব্রেকআপ করতে হয়???

প্রথমত... আজাইড়া ক্যাচাল করেন। কেন রাইতের বেলায় লুঙ্গি পইরা ঘুমায়, কেন বই নিয়া পড়তে বসে, কেন বন্ধুদের সাথে ঘুরতে যায়, কেন হাসার সময় দাত দেখা যায়, কেন চোক্ষে পলক ফেলে, কেন ঘুমান...