ভালবাসা সে তো ছোট্ট একটা
শব্দ
কিন্তু তার ব্যাখা করে শেষ করা
সম্ভব হবে না..
ভালবাসা মানে কাছে পাওয়া
তা সঠিক না....
অনেকেই আছে যারা দুর থেকে
ভালবাসতে পছন্দ করে....
ভালবাসা মানে নোংরামি
না....
ভালবাসা মানে যদি সে কাছে
নাও থাকে তাহলে
তার অনুভুতিগুলো ফিল করা....
ভালবাসা মানে দিনে
১০০বার I love u বলা তা না....
ভালবাসা হচ্ছে তাকে নিজের
চেয়ে বেশি বিশ্বাস করা....
ভালবাসার মানুষের কাছে কিছু
আশা করতে পারা যায় না...
বরং তার ছোট্ট গিফট গুলোকে
অনেক বড় করে দেখা...
ভালবাসা মানে আবেগের বসে
তার সাথে চুম খাওয়া
তার সাথে রুম ডেট করা তা না...
ভালবাসা হচ্ছে তার সবচেয়ে বড়
বিপদের
সময় তার হাতে হাত রেখে বলা
কিছু চিন্তা কর না সব ঠিক হয়ে
যাবে"
ভালবাসা মানে তার একটু
অবহেলায় তাকে ভুলে যাবে তা না
ভালবাসার মানে হচ্ছে তার জন্য
সারাটা জীবন প্রতিক্ষা করা...
ভালবাসার মানে এইটা না যে
দুইজন দুইজনকে ভালবাসতেই হবে
ভালবাসা মানে নিজেকে এমন
কিছু করতে হবে যেন
সে নিজেই তাকে ভালবাসি
বলবে...
ভালবাসা মানে যে শুধুই KFC তে
নাস্তা করাতে হবে তাই না...
ভালবাসা হচ্ছে রাস্তার পাশে
একপ্লেট ফুচকা ভাগাভাগি করে
খাওয়া..
ভালবাসা মানে তার সম্বন্ধে সব
সময় পজেটিভ চিন্তা করা...
ভালবাসা মানে তার সাথে
সারাজীবন এক ছাদে কাটিয়ে
দেয়া....
ভালবাসা মানে হচ্ছে তার এক ঝলক
দেখার জন্য
ঘন্টার পর ঘন্টা দাড়ায় থাকা....
ভালবাসা মানে তার একটা মুচকি
হাসি দেখে নিজেকে
পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ মনে
করা....
"ছেড়ে যাবি নাতো" ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পরলাম। পকেটে মাত্র একশ টাকা। সম্বল বলতে এটুকুই। কাল নীরার জন্মদিন। তিন বছর ধরে একসাথে আছি। মেয়েটাকে কখনোই কিছু দেয়া হয়নি। পৃথীবিতে কিছু কিছু মেয়ে আছে যারা অল্পতেই খুশী। নীরাও তাই। ও এমন একটা মেয়ে যার কাছে কিছুই লুকানো যায়না। আর তাই তিন বছরের মধ্যে ওর সামনে কখনো মন খারাপ করতে পারিনি। এমনিতেই ও অনেক বেশি কেয়ারিং। নীরার সাথে আমার পরিচয় ফার্মগেটে। ইউ-সি-সি তে কোচিং করার সুবাদে। ক্যাডেট কলেজ থেকে বের হয়ে প্রথমেই নিজেকে গুছিয়ে নিতে কিছু সময় লাগে। জীবনের বড় একটা অংশ মেয়েদের কাছ থেকে দূরে থাকার ফলে মেয়েদের প্রতি তীব্র কৌতূহল ছিল। যদিও ছেলে হিসেবে আমি বেশ লাজুক প্রকৃতির। একবার কোচিং এর সামনে বসে ফুচকা খাওয়ার পর টাকা দিতে গেলে খেয়াল করলাম পকেটে মানিব্যাগ নেই। এক প্রকার অস্বস্তির মধ্যে পড়লাম। ছোটবেলা থেকেই আত্মসম্মান বোধটা আমার প্রচন্ড। ফুচকাওয়ালাকে বললাম 'মামা, মানিব্যাগ ফেলে এসেছি। আমার কাছে টাকা নাই। এই ঘড়িটা রাখুন।' দোকানী বিজয়ীর হাসি দিল। স্টিভ জবস আইপড আবিস্কার করে যেমন হাসি দিয়েছিলেন অনেকটা সেরকম। ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন